
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার মধ্যে নির্ধারিত সময়ের দুই দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফিরে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ (শুক্রবার, ২৪ জুলাই) বিকাল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন হবে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।
চিকিৎসার জন্য ব্যাংককে গিয়ে সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই ফেরার কথা ছিল। কিন্তু বুধবার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুরু হলে তিনি আজ দুপুরে দেশে ফিরেন। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে। তাই স্পিকারের আগাম ফেরা এই আলোচনাকে আরও জোরদার করেছে।
বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানান, এক সপ্তাহ বিদেশে থাকায় তিনি কিছুই জানেন না এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষার জন্যই দেশে ফিরেছেন। তবে তার এই ফেরা ও সংবাদ সম্মেলন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।