চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবির কেন্দ্রঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে আম, আমড়া ও লিচুসহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি রোপণকৃত গাছগুলো নিয়মিত পরিচর্যার মাধ্যমে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি Ibrahim Hossain Rony বলেন, প্রতি বছরই ছাত্রশিবির এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফলজ গাছের সংখ্যা তুলনামূলক কম। ফলজ গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সবুজ হবে, অন্যদিকে শিক্ষার্থীরাও মৌসুমি ফলের সুবিধা পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক S. M. Farhad। তিনি বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই নিজস্ব অর্থায়নে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন থানা ও শাখা পর্যায়ে বাগান ও ছাদবাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান তিনি।
ছাত্রশিবির সূত্রে জানা গেছে, মাসব্যাপী কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সর্বশেষ
জনপ্রিয়
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর
১
ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন