ঢাকা মহানগরীতে ফ্যাসিবাদবিরোধী মিছিল শেষে সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার জেরে জামায়াতে ইসলামী তাদের চার সদস্যকে বহিষ্কার করেছে। মঙ্গলবার ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের আয়োজনে ওই মিছিল অনুষ্ঠিত হয়। ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বুধবার (২৪ জুন) এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
বহিষ্কৃতরা হলেন শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম ও মামুন হোসেন। ইতোমধ্যে ঘটনার পর আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছেন জামায়াতের নেতারা। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে। জামায়াত জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্যই কমিটি গঠন করা হয়েছিল এবং তার প্রতিবেদন অনুযায়ী এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।