,

গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শেষ ৩২-এর প্রতিপক্ষ কারা হতে পারে?

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

টানা দুই জয়ে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার এক ম্যাচ হাতে রেখেই ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল। জর্ডানের বিপক্ষে আলজেরিয়ার জয়ের ফলে গ্রুপে পয়েন্ট সমান থাকার সম্ভাবনা তৈরি হলেও নতুন নিয়মে হেড-টু-হেড ব্যবস্থায় আর্জেন্টিনাই এগিয়ে থাকায় তাদের শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায়। এর ফলে শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ফল যাই হোক, স্কালোনির দল গ্রুপের শীর্ষেই থাকবে।

রোববার সকাল ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে জর্ডানের। অন্যদিকে একই সময়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণে লড়বে আলজেরিয়া ও অস্ট্রিয়া। জর্ডান ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে দারুণ অবস্থানে আছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের পর অস্ট্রিয়াকে ২-০ গোলে হারায় তারা। গোল ব্যবধানেও এগিয়ে থাকায় তাদের শীর্ষস্থান আরও শক্ত হয়েছে।

অন্যদিকে, নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে আলজেরিয়া। জর্ডানকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা। এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে দলটি।

এদিকে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ফলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ কে হবে তা নিয়ে সমর্থকদের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। হিসেব অনুযায়ী, ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর দ্বিতীয় দল। বর্তমান হিসেব অনুযায়ী, এ দৌঁড়ে এগিয়ে আছে উরুগুয়ে। তবে গ্রুপ ‘এইচ’-এর শেষ রাউন্ডের আগে হিসাব পুরোপুরি খোলা। স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব—চার দলের ফলই আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

গ্রুপ ‘এইচ’-এর বর্তমান চিত্র এমন: স্পেন ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। উরুগুয়ে ও কেপ ভার্দে ২ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। সৌদি আরব ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। শেষ রাউন্ডে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, আর কেপ ভার্দে খেলবে সৌদি আরবের বিপক্ষে। স্পেন ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও উরুগুয়ে ও কেপ ভার্দের সুযোগ এখনও খোলা। শেষ রাউন্ডে স্পেন-উরুগুয়ে ও কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের ফলেই নির্ধারিত হবে কারা যাবে দ্বিতীয় স্থানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শুক্রবারের নামাজের সময়সূচি

১

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা

২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

৩

হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

৪

কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান

৫

তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

৬

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো

৭

প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই

৮

রাষ্ট্রপতি নির্বাচনে ‘ঝুঁকি এড়ানোর’ কৌশল বিএনপির

৯

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

১০

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার: প্রতিমন্ত্রী

১১

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

১৩

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

১৭

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

১৯

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০
শিরোনাম
• আজ শুক্রবারের নামাজের সময়সূচি • চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী • হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী • কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান • তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা • বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো • প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই • আজ শুক্রবারের নামাজের সময়সূচি • চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী • হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী • কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান • তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা • বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো • প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই