,

ভালোবাসার আয়না

প্রকাশ: ২২ জুন ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ণ

স্বামী-স্ত্রী মরে যায় ফুটপাথে,
ছেলে বসে সিগারেট টানে জানালায়,
কে দোষী? কে বেশি পাষাণ?
জানতে চাও কেন ওর বুকের ভেতর ভালোবাসার আগুন নিভেছিল আগে—
ওকে কে শিখিয়েছে জ্বালাতে?

শিশু জন্মায় অমৃতের ফোয়ারা,
আমরা শেখাই ঘৃণার বানান,
“ওটা বিষ, ওটা কালো, ওটা শত্রু, ওটা পর”
ভালোবাসার শব্দটা ধুয়ে ফেলি,
বড় হয়ে তারা জানে—
কীভাবে মাইক্রোসফট এক্সেল চালাতে,
কীভাবে প্রেমিকাকে ইগনোর করতে,
কীভাবে বাজারে দরদাম করতে,
কিন্তু জানে না—
কীভাবে মায়ের কপালের ঘাম মুছতে,
কীভাবে বাবার বুকে মাথা রাখতে,
কীভাবে বলতে, “আমি তোমাদের চোখে রোদ!”

তুমি গলা ফাটাও—“আমি তো সব দিয়েছি!
খাবার, জামা, বই, বাইক, টাকা, বিয়ে!”
তোমার চোখে রক্ত, আমার চোখে প্রশ্ন—
ভালোবাসাটা কোন বকেয়া খাতে ছিল?
ভালোবাসার রসিদটা দাও দেখি!
ওটা তো তালিকায় ছিলই না,
তাই আজ রসিদ মেলে না,
ভালোবাসা থাকে না!
পৃথিবী আয়না, বেয়াদব আয়না,
তুমি ঢিল দাও—ঢিল ফেরে,
ফুল দাও—ফুল ফেরে,
হাসি দাও—হাসি ফেরে,
ঘৃণা দাও—ঘৃণা ফেরে,
আর ভালোবাসা দিলে ভালোবাসা ফেরে—
শুধু ফেরে, ফেরে, ফেরে,
এই তো গোপন সূত্র, এই তো রহস্য।

তাই শেখাও—
ঘাসে শিশির চিনতে,
বৃষ্টিতে ভিজতে,
একটা পোকার গল্প শুনতে,
একটা ফাঁকা দেয়ালে আঁকতে,
একটা অচেনাকে চা খাওয়াতে,
একটা দুপুরে কিছু না করতে—
এই সব ভালোবাসার নেশা।

ভালোবাসা চাঁদ নয়,
ভালোবাসা নোংরা রাস্তার ধুলো,
ভালোবাসা সাদা-কালো নয়,
ভালোবাসা ধূসর, বেয়াদব, এলোমেলো,
ভালোবাসা দিতে হয় প্রতিদিন,
যেমন দিতে হয় নিঃশ্বাস—অজান্তেই,
যেমন লেগে থাকে ঘাসের আগায়—নিরুপায়ে।

একদিন হিসাব শেষ, সনদ শেষ,
টাকা শেষ, চাকরি শেষ, বাড়ি শেষ,
শুধু থাকবে ভালোবাসার নেশা,
যেটা শেখাওনি,
যেটা দাওনি,
যেটা নিয়ে এখন চিৎকার—
“আমার বাচ্চা কেনো ফিরে তাকায় না?”
ফিরে তাকাবে কীভাবে?
ওদের তো তুমি এগিয়ে যেতে শেখাওনি?

ভালোবাসার পথটা দেখাও আগে,
তারপর চলার জুতো দাও,
কারণ পথ না জানলে জুতো দিয়ে কী হয়?
ভালোবাসাই পথ,
বাকি সব কেবল ভিড়।

লেখক: শাহনুর আলম, প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন – পেট্রোরি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম

পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ

নিখোঁজের ২১দিনেও খোঁজ মেলেনি সিএএবি কর্মকর্তা জেলিনের

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পেল

১০

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, খোলামেলা মাহিরা খান

১১

সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায়

১২

রাকসু ভবনে হামলার জেরে রাবিতে উত্তেজনা, জিএসসহ আহত ২

১৩

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

১৪

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

১৫

কাবার চাবির দায়িত্ব যাঁর হাতে চিরকাল থাকার কথা বলেছিলেন নবীজি

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

১৭

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

পায়রা বন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পে পরামর্শক খরচ ২৭ কোটি, প্রশ্ন কমিশনের

১৯

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: তদন্তে দুদক, ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু

২০
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ