,

কাবার চাবির দায়িত্ব যাঁর হাতে চিরকাল থাকার কথা বলেছিলেন নবীজি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১:১১ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

মক্কার সম্ভ্রান্ত বনু আবদিদ দার গোত্রের সন্তান সাহাবি উসমান ইবনে তালহা (রা.) ইসলামের ইতিহাসে বিশেষভাবে পরিচিত কাবা শরীফের চাবি সংরক্ষণের দায়িত্বের কারণে। বংশপরম্পরায় তাদের পরিবারের ওপর ন্যস্ত ছিল এই অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব। মহানবী (সা.)-এর মক্কী জীবনে কাবায় প্রবেশের জন্য একদিন তিনি নবীজির কাছে চাবি চাইলে উসমান ইবনে তালহা (রা.)—যিনি তখনও মুসলিম হননি—চাবি দিতে অস্বীকৃতি জানান। তখন নবীজি (সা.) শান্ত কণ্ঠে বলেছিলেন, ‘একদিন তুমি এই চাবি আমার হাতে দেখতে পাবে।’ উসমান বিস্মিত হয়ে জানতে চেয়েছিলেন, ‘তাহলে কি সেদিন কুরাইশরা অপমানিত হবে?’ উত্তরে রাসুল (সা.) বলেছিলেন, ‘না, বরং সেদিন কুরাইশরা সম্মানিত হবে।’এরপর ৮ম হিজরিতে মক্কা বিজয়ের পর সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয়। পুরো মক্কার অধিপতি তখন নবীজি (সা.)। তিনি উসমান ইবনে তালহার কাছ থেকে কাবার চাবি চেয়ে নেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তা আবার তাঁর হাতেই ফিরিয়ে দেন এবং ঘোষণা করেন, ‘হে বনু তালহা! কিয়ামত পর্যন্ত এই চাবি তোমাদের কাছেই থাকবে।’ নবীজির এই মহানুভবতায় আপ্লুত হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। সেই থেকে আজ পর্যন্ত কাবার চাবি তার বংশধরদের কাছেই রয়েছে এবং এখনো সৌদি বাদশাসহ অন্যরা কাবায় প্রবেশের জন্য তাদেরই অপেক্ষা করেন।ইসলাম গ্রহণের আগেও উসমান ইবনে তালহা (রা.)-এর চরিত্রে সততা, আত্মমর্যাদা ও মানবিকতার উজ্জ্বল ছাপ ছিল, যার প্রমাণ হজরত উম্মে সালামা (রা.) ও তার শিশুপুত্রকে দীর্ঘ পথ নিরাপদে মদিনার উপকণ্ঠ পর্যন্ত পৌঁছে দেওয়ার ঘটনা। ইসলাম গ্রহণের পর তিনি রাসূলুল্লাহর (সা.) একনিষ্ঠ সাহাবিতে পরিণত হন, মদিনায় হিজরত করেন এবং কাবা শরীফের খিদমত, আমানত রক্ষা ও ইসলামের সেবায় নিজেকে নিবেদিত করেন। তার বর্ণিত বেশ কয়েকটি হাদিস নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে সংরক্ষিত আছে। তিনি প্রমাণ করে গেছেন—সম্মান বংশে নয়, সত্যকে গ্রহণ করার মধ্যেই মানুষের প্রকৃত মর্যাদা। ৪২ হিজরীতে মক্কায় ইন্তেকাল করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শুক্রবারের নামাজের সময়সূচি

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান

তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো

প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই

রাষ্ট্রপতি নির্বাচনে ‘ঝুঁকি এড়ানোর’ কৌশল বিএনপির

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

১০

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার: প্রতিমন্ত্রী

১১

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

১৩

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

১৭

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

১৯

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০
শিরোনাম
আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই