,

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও বেসরকারি খাতে ঋণপ্রবাহে গতি আনতে নীতি সুদহার (রেপো রেট) ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে নীতি সুদহার বিদ্যমান ১০ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৫০ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) হারও ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন সুদহার আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভা (২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা) গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দেশের মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ, বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি এবং বৈদেশিক লেনদেন ভারসাম্যের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় নীতি সুদহার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, আইএনএফের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কামাল মুজেরী, বিআইডিএস মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফিরদৌসি নাহার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আক্তার হোসেন এবং নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তকে চলমান কড়া মুদ্রানীতিতে আংশিক শিথিলতার ইঙ্গিত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যা ব্যাংকগুলোর তহবিল সংগ্রহের ব্যয় কমিয়ে ভবিষ্যতে ঋণের সুদহার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শুক্রবারের নামাজের সময়সূচি

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান

তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো

প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই

রাষ্ট্রপতি নির্বাচনে ‘ঝুঁকি এড়ানোর’ কৌশল বিএনপির

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

১০

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার: প্রতিমন্ত্রী

১১

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

১৩

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

১৭

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

১৯

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০
শিরোনাম
আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই