,

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের পরম আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে নাটোরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। বিশেষজ্ঞ ব্যক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে তাদের জীবনের মূলধারায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে এই কেন্দ্রটি। সদ্য সমাপ্ত অর্থ বছরে ৫০৪ নিবন্ধনকৃত চিকিৎসা গ্রহীতার মধ্যে শিশু রয়েছে ২১৪ জন, পাশাপাশি নারী-পুরুষরাও সেবা গ্রহণ করছেন। গত অর্থ বছরে প্রতিবন্ধী শিশুসহ ঝুঁকিতে থাকা অন্যান্য নারী-পুরুষসহ ১২টি পর্যায়ে প্রায় ১৪ হাজার মানুষ সেবা গ্রহণ করেছেন এবং নিয়মিত মোবাইল থেরাপি ভ্যানের মাধ্যমে গ্রামীণ জনপদে সেবা পৌঁছে দেওয়া হচ্ছে, পাশাপাশি বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কেন্দ্রে নিবন্ধিত শিশুসহ মোট ১১ হাজার ২২ জন রোগী ১ লাখ ১৪ হাজার ২৪২টি সেবা পেয়েছেন এবং মোবাইল থেরাপি ভ্যানে নিবন্ধিত ২ হাজার ৮৮ জন ব্যক্তি ৯ হাজার ৪৬১টি সেবা গ্রহণ করেছেন। এ পর্যন্ত বিনামূল্যে ১ হাজার ৪৬৪টি হুইল চেয়ার, ১২২টি ট্রাইসাইকেল, ২১০টি সাদাছড়ি, ১৯১টি হেয়ারিং এইড এবং তিন শতাধিক অন্যান্য কর্মসহায়ক উপকরণ প্রদান করা হয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠিত সারাদেশের ১০৩টি সেবা কেন্দ্রের মধ্যে নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে অবস্থিত এই কেন্দ্রটি অন্যতম। শুধু সেবা প্রদানই নয়, অটিজম ও এনডিটি কর্ণারে অটিজম আক্রান্ত শিশুদের বুদ্ধিবৃত্তির বিকাশে কাউন্সেলিংসহ বিভিন্ন ইনডোর গেমসের ব্যবস্থাও রয়েছে। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার নেতৃত্বে একজন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, দুইজন থেরাপি সহকারী ও টেকনিশিয়ানসহ ১০ জন দক্ষ জনবল ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং স্পীচ প্যাথলজি সেবা প্রদান করেন। শনিবার থেকে বুধবার পর্যন্ত পাঁচ কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটিজম, শারীরিক, বাক, শ্রবণ, দৃষ্টি, বুদ্ধি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রম ইত্যাদি অসুস্থতাজনিত শিশু ও নারী-পুরুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়। আল্ট্রাসাউন্ড, আইএফটি, টেন্স, ইএমএস, এসডাব্লিউডি, আইআরআর, ট্রাকশনসহ মোট ১২৭ সেট আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিনামূল্যে সেবা পাচ্ছেন তারা। নতুন ও পুরাতন মিলিয়ে প্রতিদিন গড়ে ৬০ জন সেবা গ্রহীতা দুই থেকে তিনটি বিষয়ে সেবা নেন, যেখানে স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি সেবা গ্রহীতার সংখ্যা প্রতিদিন ২৫ থেকে ৩০ জন বলে জানান থেরাপি সহকারী কাওসার হুসাইন।নাটোরের গুরুদাসপুর থেকে ছয় বছরের সিনহাকে নিয়ে এসেছেন তার বাবা-মা। সিনহার হাত-পা বাকা ছিল, ঘাড় শক্ত হয়নি, বসতে, হাঁটতে ও কথা বলতে পারত না, নাম ধরে ডাকলে সাড়া দিত না। কেন্দ্রের চিকিৎসা পরিকল্পনায় তাকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পীচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দেওয়া হচ্ছে। ফিজিওথেরাপিতে ঘাড়ের এক্সারসাইজ, স্ট্রেচিং ও ব্যালেন্সিং এক্সারসাইজ; অকুপেশনাল থেরাপিতে গ্রস মটর ও ফাইন মটর কার্যক্রম ও এডিএল প্রাকটিস; এবং স্পীচ থেরাপিতে যোগাযোগ দক্ষতা, ভাবের আদান-প্রদান, লালা পড়া ও ভাষাগত প্রশিক্ষণ দেওয়া হয়, পাশাপাশি অভিভাবকদের কাউন্সেলিং চলছে। সিংড়া থেকে অটিজমে আক্রান্ত আব্দুল্লাহকে নিয়ে এসেছেন তার বাবা, যার হাত-পা বাকা এবং কথা বলতে পারে না, তিনি এই কেন্দ্রে চিকিৎসা নিয়ে অনেক শিশু ভালো হয়েছে বলে আশা নিয়ে এসেছেন। সিরাজগঞ্জের শাহাজাদপুর থেকে পাঁচ বছরের সেরিব্রাল পালসি আক্রান্ত কন্যা উম্মে হানিকে নিয়ে এসেছেন ক্কারি হোসাইন আহমদ, যিনি এক মাসের চিকিৎসায় মেয়ে দাঁড়াতে পারে বলে জানান এবং কেন্দ্র থেকে থেরাপি শিখে বাড়িতেই চিকিৎসা দিচ্ছেন।ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. সূবর্ণা সরকার জানান, নিবন্ধনের পর সেবা গ্রহীতার চাহিদা নিরূপণ করে চিকিৎসা পরিকল্পনা ও সমন্বিত সেবা প্রদান করা হয় এবং রোগী ও অভিভাবকদের কাউন্সেলিং ও গ্রুপ স্টাডিও রয়েছে। কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস বলেন, দীর্ঘদিন ব্যবহারে কিছু যন্ত্রপাতি অনুপযোগী হয়ে পড়েছে, কিন্তু নিলাম কমিটি গঠন জটিলতায় ২০২১ সাল থেকে সেগুলো বিক্রি করা সম্ভব হয়নি, যা মূল্যবান জায়গা দখল করে আছে। তিনি আরও জানান, দূরের শিশু ও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য ১০ শয্যার আবাসন ব্যবস্থা গড়ে তোলার আলোচনা গুরুত্ব পেলেও এখনো বাস্তবায়িত হয়নি; এটি হলে অনেক শিশু উপকৃত হবে। বিগত এক যুগের বেশি সময় ধরে এই কেন্দ্রটি প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে জীবনের মূলধারায় নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শুক্রবারের নামাজের সময়সূচি

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান

তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো

প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই

রাষ্ট্রপতি নির্বাচনে ‘ঝুঁকি এড়ানোর’ কৌশল বিএনপির

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

১০

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার: প্রতিমন্ত্রী

১১

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

১৩

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

১৭

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

১৯

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০
শিরোনাম
আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই