,

পায়রা বন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পে পরামর্শক খরচ ২৭ কোটি, প্রশ্ন কমিশনের

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত

পায়রা বন্দরকে আন্তর্জাতিক মানের তথ্যপ্রযুক্তি (আইসিটি) সুবিধাসম্পন্ন আধুনিক সমুদ্রবন্দরে রূপান্তরের লক্ষ্যে ১৭৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। তবে প্রকল্পটির মোট ব্যয়ের প্রায় ১৫ শতাংশ (২৭ কোটি ১৮ লাখ টাকা) শুধু পরামর্শক (কনসালটেন্সি) সেবার জন্য প্রস্তাব করায় এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনে পাঠানো উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, আধুনিক সমুদ্রবন্দর হিসেবে পরিচালনার জন্য পায়রা বন্দরে আইসিটি-ভিত্তিক পোর্ট অপারেটিং সিস্টেম ও সংশ্লিষ্ট সুবিধা সমন্বয় প্রকল্পে ১৮৮ জন/মাস পরামর্শক সেবার জন্য এই অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যাতে প্রতিজন পরামর্শকের গড় মাসিক পারিশ্রমিক দাঁড়ায় প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা।পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আগামীকাল অনুষ্ঠিতব্য প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) বৈঠকে এ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাইবে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ। কমিশনের কর্মকর্তারা বলছেন, প্রকল্পের মূল লক্ষ্য আইসিটি অবকাঠামো ও ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলা হলেও পরামর্শক ব্যয়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি। এজন্য কোন ধরনের বিশেষজ্ঞ নিয়োগ করা হবে, তাদের দায়িত্ব কী হবে, কতদিন কাজ করবেন এবং এ ব্যয় কীভাবে নির্ধারণ করা হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হবে বাস্তবায়নকারী সংস্থাকে। শুধু পরামর্শক ব্যয়ই নয়, প্রকল্পের আরেকটি বড় অংশ নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। ডিপিপি অনুযায়ী, আইসিটি সরঞ্জাম খাতে ৯৭ কোটি ৫০ লাখ টাকা এবং কম্পিউটার ও সফটওয়্যার খাতে আরও ২৫ কোটি ৬১ লাখ টাকা ব্লক বরাদ্দ হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ মোট প্রকল্প ব্যয়ের প্রায় ১২৩ কোটি টাকারও বেশি নির্দিষ্ট আইটেমভিত্তিক ব্যয় দেখানো হয়নি। কমিশনের কর্মকর্তাদের মতে, এত বড় অঙ্কের ব্লক বরাদ্দ গ্রহণযোগ্য নয় এবং তারা প্রতিটি কম্পিউটার, সফটওয়্যার, আইসিটি যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামের পৃথক ব্যয় বিবরণী চেয়েছেন।এ ছাড়া প্রশিক্ষণ, অভ্যন্তরীণ ও বিদেশ ভ্রমণ, সম্মানী, অফিস পরিচালনা এবং বিভিন্ন অনুষ্ঠানের ব্যয় কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা দিতে হবে। পরিকল্পনা কমিশনের আরেকটি প্রশ্ন হচ্ছে, পায়রা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অফিস ও অবকাঠামো থাকা সত্ত্বেও কেন নতুন করে অফিস ভাড়া, আসবাবপত্র ও অন্যান্য সম্পদ কেনার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। এদিকে প্রকল্প বাস্তবায়নের জন্য অতিরিক্ত জনবল নিয়োগের প্রয়োজনীয়তাও যাচাই করা হবে এবং প্রকল্প শেষ হওয়ার পর ডিজিটাল পোর্ট অপারেটিং সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষের দীর্ঘমেয়াদি জনবল পরিকল্পনা কী হবে, সেটিও জানতে চাওয়া হবে। ডিপিপিতে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও), সোলাস, আইএসও এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্রেমওয়ার্ক-আইটিআইএল মানদণ্ড অনুসারে বন্দর পরিচালনা করা সম্ভব হবে এবং পোর্ট কমিউনিটি সিস্টেম, টার্মিনাল অপারেটিং সিস্টেম, সাইবার নিরাপত্তা, তথ্য ব্যবস্থাপনা এবং স্বয়ংক্রিয় ডিজিটাল সেবা চালু করা হবে, যা বন্দরের পরিচালন দক্ষতা বাড়াবে ও জাহাজের অবস্থানকাল কমিয়ে আনবে। তবে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা মনে করছেন, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রতিটি খাতের প্রয়োজনীয়তা ও ব্যয়ের যৌক্তিকতা নিশ্চিত করেই প্রকল্প অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শুক্রবারের নামাজের সময়সূচি

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান

তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো

প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই

রাষ্ট্রপতি নির্বাচনে ‘ঝুঁকি এড়ানোর’ কৌশল বিএনপির

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

১০

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার: প্রতিমন্ত্রী

১১

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

১৩

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

১৭

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

১৯

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০
শিরোনাম
আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই আজ শুক্রবারের নামাজের সময়সূচি চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই