সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, মো. সারওয়ার আলমকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সরকারি আদেশে তার বদলির কারণ উল্লেখ করা না হলেও জনস্বার্থে এ পদায়নের কথা বলা হয়েছে।