
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন এবং আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে বিষয়টি বিস্তারিত আলোচনা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর এগোবে।
মাহদী আমিন বলেন, “আমরা এটাকে ইতিবাচকভাবে নিচ্ছি। এটি একটি বড় মহাপরিকল্পনা। ডিটেইল স্টাডি ও আলোচনার মাধ্যমে এগোবে।”
তিনি আরও জানান, এ করিডোরের মাধ্যমে আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়বে, ট্রেড ভলিউম বৃদ্ধি পাবে এবং নতুন শিল্প স্থাপনের সুযোগ তৈরি হবে। এখনো কোনো ফ্রেমওয়ার্ক তৈরি হয়নি, প্ল্যানিং ও ফিজিবিলিটি স্টাডির পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় এ প্রস্তাব উঠে আসে। এটি বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।