,

পিএমও’র নামে ভুয়া ফেসবুক পেজ, সাবমেরিন কেবল প্রকল্পের পক্ষে অপপ্রচার

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক পেজ খোলার ঘটনা ঘটেছে। ওই পেজ থেকে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের পক্ষে নানা তথ্য ও ভারতবিরোধী বক্তব্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ‘পিএমও বাংলাদেশ-প্রধানমন্ত্রীর কার্যালয় ২.০’ শিরোনামের এই পেজটি থেকে সোমবার (২২ জুন) একটি পোস্টে দাবি করা হয়, কক্সবাজারে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম বেসরকারি সাবমেরিন কেবল স্থাপন করা হচ্ছে, যা সরাসরি সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হবে। এতে ইন্টারনেটের গতি বাড়বে এবং খরচ কমবে বলেও উল্লেখ করা হয়।

পোস্টে আরও বলা হয়, বর্তমানে দেশের ৪০ থেকে ৬০ শতাংশ ইন্টারনেট ভারত থেকে স্থলভাগের সংযোগের মাধ্যমে আসে, ফলে ডেটা নিরাপত্তা ঝুঁকিতে থাকে। তবে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক ব্যবহারকারী ভুয়া পেজটি বুঝতে না পেরে সরকারের প্রশংসা করলেও, কেউ কেউ এটিকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পেজটির স্ক্রিনশট শেয়ার করে এটিকে ভুয়া হিসেবে সতর্কবার্তাও দিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকৃত ফেসবুক পেজের নাম ‘পিএমও বাংলাদেশ-প্রধানমন্ত্রীর কার্যালয়’ এবং সেটি ভেরিফায়েড। সেখানে এ ধরনের কোনো পোস্ট প্রকাশ করা হয়নি। জেনে গেছে, ২০২২ সালে সামিট কমিউনিকেশন, মেটাকোর ও সিডিনেটকে সাবমেরিন কেবল লাইসেন্স দেওয়া হয়। পরে তারা যৌথভাবে ‘বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম’ নামে একটি কনসোর্টিয়াম গঠন করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। তবে প্রকল্পটিতে চীনা প্রতিষ্ঠান এইচএমএনের সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্র একাধিকবার অনানুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। এ কারণে এখনো প্রকল্পটির বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মেলেনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শুক্রবারের নামাজের সময়সূচি

১

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা

২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

৩

হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

৪

কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান

৫

তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

৬

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো

৭

প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই

৮

রাষ্ট্রপতি নির্বাচনে ‘ঝুঁকি এড়ানোর’ কৌশল বিএনপির

৯

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

১০

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার: প্রতিমন্ত্রী

১১

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

১৩

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

১৭

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

১৯

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০
শিরোনাম
• আজ শুক্রবারের নামাজের সময়সূচি • চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী • হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী • কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান • তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা • বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো • প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই • আজ শুক্রবারের নামাজের সময়সূচি • চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী • হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী • কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান • তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা • বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো • প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই