
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের ‘প্রেস কর্মকর্তা’ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহফুজ কবির মুক্তা। সোমবার (৬ জুলাই) প্রতিমন্ত্রী স্বাক্ষরিত নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। এই নিয়োগের ফলে প্রতিমন্ত্রীর গণমাধ্যম ও জনসংযোগ সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, মাহফুজ কবির মুক্তা প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকার গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রেস ও মিডিয়া সংক্রান্ত নানা বিষয়ে সহায়তা করবেন। পাশাপাশি প্রতিমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও সফর সংক্রান্ত প্রচারমাধ্যমে তথ্য পরিবেশন এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রক্ষার দায়িত্বও পালন করবেন তিনি।
এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আশা প্রকাশ করেন, মাহফুজ কবির মুক্তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং প্রতিমন্ত্রীর গণমাধ্যমবিষয়ক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।