
তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত থেকে সেনাদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পরিদর্শনে যান তিনি।
তিনি ‘ফার্ম বেস’ পরিদর্শন, রেইড মহড়া প্রত্যক্ষ ও সেনা বাঙ্কারে গিয়ে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। সেনাদের সঙ্গে মাঠের খাবার গ্রহণ ও চা পান করেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ সেনাবাহিনীর ওপর আস্থা রাখে। তিনি পেশাদার প্রশিক্ষণ ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।