
চট্টগ্রাম-২ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য সারোয়ার আলমগীর বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথ পড়ান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
শপথের পথে শেষ বাধা ছিল নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত। তবে বৃহস্পতিবার হাইকোর্ট ইসির ওই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে এবং সারোয়ার আলমগীরের শপথে কোনো আইনগত বাধা নেই বলে রায় দেয়। রায়ের পরই তিনি সংসদে শপথ নেন।