
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই। বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনার বক্তব্য প্রাসঙ্গিক নয়, কারণ তিনি সাজাপ্রাপ্ত আসামি ও পলাতক। তাকে ফেরানোর প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় বা প্রচলিত নর্মস অনুযায়ী তাকে এনে বিচার করা হবে, যা জনগণের প্রত্যাশা। তিনি জানান, বিষয়টি শুধু পররাষ্ট্র নয়, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ও দেখছে। আইনি জটিলতা থাকলে সেটা তারা খতিয়ে দেখবে, তবে কূটনৈতিক প্রক্রিয়ায় কোনো ঘাটতি নেই।