
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম ধাপে তিনজন কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন- ৩৩ বিসিএসের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা ও ৩৬ বিসিএসের মাহমুদুল হাসান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে ৫৭ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে বরখাস্ত করা হবে। বরখাস্ত হতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে সহকারী পুলিশ সুপার থেকে শুরু করে ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।