
বিএনপি সরকার প্রশাসনে বড় ধরনের পদোন্নতি দিয়েছে। একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জেলার জেলা প্রশাসক (ডিসি) রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত ডিসিরা হলেন গাজীপুরের মো. নূরুল করিম ভুইয়া, চাঁপাইনবাবগঞ্জের আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহীর কাজী শহিদুল ইসলাম, নীলফামারীর মোহাম্মদ নায়িরুজ্জামান, ঢাকার ফরিদা খানম, টাঙ্গাইলের শরীফা হক, শরীয়তপুরের তাহসিনা বেগম, চট্টগ্রামের মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মাগুরার মোতাকাব্বীর আহমেদ ও পটুয়াখালীর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তবে নতুন যুগ্মসচিবদের পদায়ন এখনো করা হয়নি। বর্তমানে প্রশাসনে যুগ্মসচিবের সংখ্যা এক হাজার ৬১ জন।