মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান।
সোমবার (২২ জুন) দুপুরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একসঙ্গে অংশ নেন।
মধ্যাহ্নভোজে একটি সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যেখানে মালয়েশিয়ার শিল্পীরা অংশ নেন এবং স্কুল শিক্ষার্থীরা বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক বিষয়ক একটি গান পরিবেশন করে।
অনুষ্ঠান শেষে অতিথিদের বিদায়ের সময় মালয়েশিয়ার শিশু-কিশোররা দুই দেশের পতাকা হাতে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানায়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং স্নেহ প্রদর্শন করেন।
পরবর্তীতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী অতিথিদের বিদায় জানান।
তারেক রহমান ও জুবাইদা রহমান পরে শাংরি-লা হোটেলে ফিরে যান, যেখানে তাদের সফরের পরবর্তী কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।