
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) রাতে দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দরে এসে এই সেবা উদ্বোধন করেন তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জনসেবার মান উন্নয়ন ও ডিজিটাল সুবিধা বাড়াতে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্রি ওয়াইফাই সেবা চালুর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কক্সবাজার ও রাজশাহী বিমানবন্দর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও কক্সবাজার রেলওয়ে স্টেশনে এই সেবা চালু রয়েছে।