৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) প্রকাশিত এই ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী পেয়েছেন চাকরির সুপারিশ।
জানা গেছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন। তাদের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে এই সুপারিশ দেওয়া হয়েছে।