,

বাস্তবের আগেই স্পেনের বিশ্বকাপ জয়ের ভবিষ্যদ্বাণী করেছিল ইএ এফসি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে—এই প্রশ্নের উত্তর বাস্তবের আগেই দিয়েছিল জনপ্রিয় ভিডিও গেম ইএ এফসি। এবারের বিশ্বকাপ শুরুর আগেই ইএ স্পোর্টসের প্রকাশিত সিমুলেশনে স্পেনকে চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়েছিল এবং বিশ্বকাপ শেষে মিলেছে সেই পূর্বাভাস। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন, যা গত জুনে প্রকাশিত ইএ এফসি-এর সিমুলেশনেও দেখানো হয়েছিল যে লামিনে ইয়ামালদের হাতেই উঠছে ট্রফি। স্পেনের এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উল্লাস প্রকাশ করে ইএ স্পোর্টস লিখেছে, তারা আগেই ভবিষ্যদ্বাণী করেছিল এবং স্পেন সেটিকে বাস্তবে রূপ দিয়েছে।

 

২০১০ সাল থেকে বিশ্বকাপের ট্রফি কার ঘরে যাবে তা নিয়ে শতভাগ নির্ভুল পূর্বাভাস দিয়ে আসছে ইএ স্পোর্টস। এটি তাদের টানা পঞ্চম সফল ভবিষ্যদ্বাণী। তাদের জাদুকরী রেকর্ডের তালিকায় ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স, ২০২২ সালে আর্জেন্টিনা এবং ২০২৬ সালে আবারও স্পেনের নাম রয়েছে। আগে গেমটি ফিফার লাইসেন্সে প্রকাশিত হলেও চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে এটি ‘ইএ এফসি’ নামে বিশ্বজুড়ে গেমারদের মাতিয়ে রাখছে।

 

২০২৬ আসরের ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে এবং সেখানেই ফেরান তোরেসের চোখধাঁধানো একমাত্র গোলে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় লা রোহারা। আর সেই সঙ্গেই ফুটবলপ্রেমীদের উল্লাসের মাঝে ইএ এফসির ভার্চুয়াল ভবিষ্যদ্বাণী আরও একবার রূপ নিল চাক্ষুষ বাস্তবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম

পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ

নিখোঁজের ২১দিনেও খোঁজ মেলেনি সিএএবি কর্মকর্তা জেলিনের

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পেল

১০

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, খোলামেলা মাহিরা খান

১১

সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায়

১২

রাকসু ভবনে হামলার জেরে রাবিতে উত্তেজনা, জিএসসহ আহত ২

১৩

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

১৪

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

১৫

কাবার চাবির দায়িত্ব যাঁর হাতে চিরকাল থাকার কথা বলেছিলেন নবীজি

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

১৭

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

পায়রা বন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পে পরামর্শক খরচ ২৭ কোটি, প্রশ্ন কমিশনের

১৯

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: তদন্তে দুদক, ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু

২০
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ