,

জুলাই বিপ্লবের চেতনা সাহিত্য-সংস্কৃতিতে ধারণের আহ্বান

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের চেতনাকে সাংস্কৃতিক ভিত্তি দিয়ে জাতির ‘কালেকটিভ মেমোরি’ হিসেবে গড়ে তুলতে লেখক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, প্রবন্ধ, গল্প, উপন্যাস, নাটক, সিনেমা ও চিত্রকলার মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজশাহী মহানগরীর সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদের আয়োজনে ‘জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষ্যে আলোচনা সভা ও ‘লাল জুলাই’ শীর্ষক কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাশিল্পী নাজিব ওয়াদুদ এবং প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন এবং কবি আবদুর রাজ্জাক রিপনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও সাহিত্যসমালোচক খুরশীদ আলম বাবু, কবি ও সম্পাদক সায়ীদ আবুবকর, ড. কামাল মাহমুদ, মাতিউর রহমান ও কথাসাহিত্যিক মঈন শেখ।বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ভূলুণ্ঠিত করার নানা ষড়যন্ত্র চলছে এবং পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনারও চেষ্টা হচ্ছে। এ পরিস্থিতিতে জুলাইয়ের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে ‘লাল জুলাই’ শীর্ষক কবিতা পাঠ অনুষ্ঠিত হয়, যেখানে এরফান আলী এনাফ, জামাল দ্বীন সুমন, সোহেল করিম দিপু, অনু চৌধুরী, আমিনা খাতুন লাইলী, অভী মণ্ডল, সোহেল মাহবুব, মঈন শেখ, আবদুস শাকুর তুহিন, জোহরুল ইসলাম, শেখ তৈমুর আলম, ড. মতিউর রহমান, আবুল কালাম আজাদ, সানারুল ইসলাম বাহার, মুহাম্মদ আলী, সেলিম আল সাঈদ, সরদার মুক্তার আলী, ফারহানা শারমিন জেনী, ড. মঞ্জিলা শরীফ, রজব আলী, সুফিয়া ডেইজি, সোহেল রানা জীবন, তারেক আলী, মাহমুদ হোসেন, শেখ মুহাম্মদ আলমগীর, মামুন হোসাইন আলভী, নাজমুশ শাবাব, নয়ন শেখ, সামিন ইয়াসার মাহি, আহমাদ যুবায়ের, আবদুল আজিম, মাহমুদুর রহমানসহ বিভিন্ন কবি অংশ নেন। অনুষ্ঠানে রাজশাহীর সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজন, কবি, লেখক, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ শুক্রবারের নামাজের সময়সূচি

১

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা

২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

৩

হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী

৪

কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান

৫

তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

৬

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো

৭

প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই

৮

রাষ্ট্রপতি নির্বাচনে ‘ঝুঁকি এড়ানোর’ কৌশল বিএনপির

৯

বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়াতে নীতি সুদহার কমালো বাংলাদেশ ব্যাংক

১০

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার: প্রতিমন্ত্রী

১১

ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী শিশুদের আশ্রয়স্থল নাটোরের সেবা কেন্দ্র

১২

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতির আভাস মার্কিন দূতের

১৩

বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

১৬

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

১৭

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১৮

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

১৯

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

২০
শিরোনাম
• আজ শুক্রবারের নামাজের সময়সূচি • চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী • হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী • কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান • তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা • বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো • প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই • আজ শুক্রবারের নামাজের সময়সূচি • চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় পেসার নাহিদ রানা • যুক্তরাষ্ট্রের সঙ্গে সব স্তরে সম্পর্ক এগোচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী • হজ টিকিটের দাম কমে ১ লাখ ৩০ হাজার টাকা: প্রতিমন্ত্রী • কল ড্রপ ও ডেটা প্যাকেজের দাম কমাতে মন্ত্রীর আহ্বান • তিন ক্যাটারিং প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা • বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল, লেভেল-২ এ নামলো • প্রশাসককে নিয়ে রাতের ঢাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, নগর সেবার মান যাচাই