
ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ‘শক্তিশালী হামলা’ চালানোর হুমকি দেন। এরপরই বন্দর আব্বাস ও হরমুজগান প্রদেশের সিরি উপকূলীয় শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। গতকাল যুক্তরাষ্ট্রের সেনারা এখানে হামলা চালায়।
ঘটনার তাৎক্ষণিক কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ইরানের সবচেয়ে বড় বন্দর অবস্থিত বন্দর আব্বাসে এই বিস্ফোরণ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।