
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর এখন আলোচনা উঠেছে তার সংসদ সদস্য পদ থাকবে কি না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, দল থেকে বহিষ্কৃত কোনো সংসদ সদস্য সংবিধান অনুযায়ী তার আসন ধরে রাখতে পারেন না। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির লিখেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে শুধু ‘পদত্যাগ’ এর কথা আছে, কিন্তু তিনি হয়েছেন ‘বহিষ্কার’। জামায়াত আজকেই নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়ে দিচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, নৈতিক স্খলনের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তার সংসদ সদস্য পদ থাকতে পারে কিনা—তার মতে, না।প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের এই জামায়াত এমপির সঙ্গে রাজধানীর একটি হোটেলে এক তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।