,

মালয়েশিয়া সফরে বড় সাফল্য, আশার আলো দেখাচ্ছে শ্রমবাজার: বললেন তথ্য উপদেষ্টা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সফরকালে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। পাশাপাশি, রোহিঙ্গা সংকট সমাধান এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে মালয়েশিয়া সার্বিক সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও জানান, শ্রমবাজার খুলে গেলে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিকরা মালয়েশিয়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ পাবেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচন প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, আগামী সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) রাজনীতিতে ফিরে আসার মতো নৈতিক সাহস নেই। তিনি বলেন, ‘যারা লুটপাট, মাফিয়া ও চোরাচালানের সঙ্গে জড়িত, তাদের নৈতিক সাহস থাকে না। সমাজ যখন সবকিছু ভুলে যাবে, তখন তারা আবারও বড় গলায় কথা বলতে পারবে—এমনটি আমি মনে করি না।’ তিনি আরও বলেন, ‘আমরা বলি না “চোরের মায়ের বড় গলা”, সবার ডিমেনশিয়া হবে, মানে সবাই সবকিছু ভুলে যাবে আর কি! তারপর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) বড় গলায় কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। তাদের সেই নৈতিক সাহস নেই। নৈতিক সাহস যদি না থাকে- কিছু লুটপাটকারী, মাফিয়া, চোর বাটপারের আসলে খুব বেশি নৈতিক সাহস থাকে না।’

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও জানান, প্রধানমন্ত্রীর এই সফরে মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক হয়েছে, যা দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়বে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম

পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ

নিখোঁজের ২১দিনেও খোঁজ মেলেনি সিএএবি কর্মকর্তা জেলিনের

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পেল

১০

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, খোলামেলা মাহিরা খান

১১

সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায়

১২

রাকসু ভবনে হামলার জেরে রাবিতে উত্তেজনা, জিএসসহ আহত ২

১৩

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

১৪

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

১৫

কাবার চাবির দায়িত্ব যাঁর হাতে চিরকাল থাকার কথা বলেছিলেন নবীজি

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

১৭

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

পায়রা বন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পে পরামর্শক খরচ ২৭ কোটি, প্রশ্ন কমিশনের

১৯

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: তদন্তে দুদক, ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু

২০
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ