
ঢাকার কাঁটাবনে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনের ভেতরে আর কেউ আটকে আছে কি না তা জানতে সার্চ অভিযান চলছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঘটনাটি রাজধানীর আবাসিক এলাকায় আগুনের ঝুঁকি নিয়ে নতুন করে সচেতনতার দাবি জানিয়েছে।