
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সরাসরি বার্তায় তরুণীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিবাহিত পুরুষের প্রেমে পড়া থেকে সবাইকে দূরে থাকতে।
প্রভা নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, অনেক বিবাহিত পুরুষ স্ত্রীর সঙ্গে অশান্তি, সংসারে সুখ নেই কিংবা ডিভোর্সের কথা বলে মেয়েদের মন জয় করার চেষ্টা করে। এগুলো আসলে সাজানো ফাঁদ। তিনি বলেন, “আগে আইনিভাবে সবকিছু শেষ করে আসুন, তারপর ভাবা যাবে।”
প্রভা জানান, তিনি নিজেও এমন একটি পরিস্থিতিতে পড়েছিলেন এবং স্পষ্ট অবস্থান নিয়ে নিজেকে বাঁচিয়েছেন। তিনি আরও বলেন, “আমি ‘সাইকো’ হয়েও সুখী, অন্তত ওই সংসারে পা দিইনি।”
অভিনেত্রীর এই খোলামেলা বার্তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তাঁর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন।