
গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই ধন্যবাদ জামায়াত-শিবিরের উদ্দেশে রীতিমতো খোঁচা দিয়ে দেওয়া। বৃহস্পতিবার (৯ জুলাই) ফেসবুক পোস্টে তিনি বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ-ছাত্রলীগ দ্বারা অতীতে তার আক্রান্ত হওয়ার ছবি জামায়াত-শিবিরের লোকজন ভিন্নভাবে প্রচার করছে, যাতে মনে হয় তিনি অপকর্ম করতে গিয়ে গণধোলাই খেয়েছেন। তিনি এটাকে গুজব বলে উল্লেখ করে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ জানান।
পোস্টে তিনি আরও লেখেন, ‘জামায়াত থাকতে আওয়ামী লীগের প্রয়োজন নেই, সেটি দিন দিন স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগের চরিত্র পুরোপুরি রপ্ত করতে পারার জন্য জামায়াতকে অসংখ্য ধন্যবাদ। অন্তত এই যাত্রায় তারা আওয়ামী শূন্যতা পূরণ করতে পেরেছে।’