
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার ডি-টাইপ কোয়ার্টার থেকে গত ৮ জুলাই (বুধবার) বিকেলে নিখোঁজ হয়েছেন মো. আরিফুল্লাহ জেলিন (২৬) নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) এক সহকারী নিরাপত্তা কর্মকর্তা। নিখোঁজের পর থেকে তার কোনো সন্ধান নেই। পরিবার ও স্বজনরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে তার খোঁজে প্রশাসন ও সাধারণ মানুষের সহায়তা চেয়েছেন।
আরিফুল্লাহর গায়ের রং ফর্সা এবং উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার শীতলপুর গ্রামে (ডাকঘর: জীবনপুর-৫৯৩০)। পেশাগত দায়িত্ব পালনকালেই তিনি নিখোঁজ হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিখোঁজের ঘটনায় গত ১১ জুলাই ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি আরিফুল্লাহকে দেখতে পান অথবা তার কোনো সন্ধান পান, তাহলে যেন দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করা হয়।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আরিফুল্লাহর কোনো মানসিক সমস্যা নেই এবং তিনি হঠাৎ করে কেন নিখোঁজ হলেন, তা তাদের কাছেও রহস্য। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও উদ্ধারের আহ্বান জানিয়েছেন।
যোগাযোগ:
· ০১৭৩৬-৭৪২৭২৪ (বাবা)
· অথবা নিকটস্থ পুলিশ স্টেশনে খবর দিন।