চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে যুবলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) ভোরের দিকে উপজেলার বরকল, জোয়ারা ও দোহাজারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – দোহাজারী পৌরসভা যুবলীগের সদস্য মাঈন উদ্দিন টিপু (৩২), বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন (৩৬), মো. আরাফাত (২৫) ও মোছাম্মৎ নুর জাহান বেগম। এদের বিরুদ্ধে সিআর ও নিয়মিত মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
