
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “পরিবেশ ও জলবায়ু সচেতনতা” শীর্ষক সেমিনার কুমিল্লা আদর্শ সদর উপজেলার নূরমহল হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা জেলার সভাপতি বদরুল হুদা জেনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগার আন্দোলন বাংলাদেশের সভাপতি, যুব সংসদ বাংলাদেশের সভাপতি, এশিয়ান স্টেট জার্নালের কান্ট্রি এডিটর, উদ্যোক্তা ও সংগঠক ইমাম হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ ও বাপা কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর মাসউদ, অ্যাডভোকেট গাজী মো. ইকবাল হোসাইন এবং বিশিষ্ট সাংবাদিক মো. রেজাউল করিম রেজা।
সেমিনারে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বৃক্ষরোপণ এবং তরুণ সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার ৩৫টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সংগঠনগুলো হলো- হ্যান্ডস ফর হিউম্যানিটি, সুরপুর ব্লাড ডোনেশন, মানব কল্যাণ ফাউন্ডেশন, শেখ আরব ফাউন্ডেশন, আহবান সংগঠন, কালিরবাজার ব্লাড ব্যাংক, আলোর মিছিল ব্লাড ব্যাংক, রক্তবিন্দু ফাউন্ডেশন, বুধইর যুব উন্নয়ন সংগঠন, কুড়িঘর পূর্বপাড়া যুব সংগঠন, স্বাধীন মানবকল্যাণ সংঘ, স্বেচ্ছাসেবক ফোরাম, কালির বাজার ইউনিক ব্লাড ব্যাংক, Unity Of Gate 21, মানবিক সংগঠন মানুষের পাশে, বাখরাবাদ পরিবার, মানবতার কমলাপুর, প্রদীপ শিখা, নিশ্চিন্তপুর স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন, মানবতার ফেরিওয়ালা, মানব কল্যাণ সেবা সংস্থা, হোসেনপুর প্রবাসী কল্যাণ ও যুব বন্ধু সংগঠন, Cumilla C.R.C Blood Donation Group, Laksam Blood Foundation, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া, ৬৪ দুর্গাপুর সমাজ কল্যাণ ও ব্লাড সংস্থা, কালিকাপুর ইউনিয়ন ব্লাড ব্যাংক, ইচ্ছে পূরণ ফাউন্ডেশন বাংলাদেশ, আমরা আমরাইতো সমাজ সেবামূলক সংগঠন ও ব্লাড ডোনেটিং ক্লাব, বাড়ানী ব্লাড ফাউন্ডেশন, আপন ব্লাড ডোনেশন, Blood Donation Comilla (BDC), জগমোহনপুর প্রবাসী ফোরাম, কালিকাপুর তরুণ যুব সংঘ এবং আখাউড়া ব্লাড ফাউন্ডেশন (A.B.F)।
এছাড়া মেহেরুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান রাকিব ও হ্যান্ডস ফর হিউম্যানিটির প্রতিষ্ঠাতা মো. সিয়াকসহ সংগঠনের সদস্য রমজান ফারাবী, কায়েস, তোফায়েল ও নাফিজকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।