
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আজ (৭ জুলাই) কোম শহরে নেওয়া হচ্ছে। সেখানে জানাজার পর বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হবে। কোমের গভর্নর জেনারেল আকবর বেহনামজু বলেন, জানাজার নামাজ সকাল ৬টায় জামকারান মসজিদে অনুষ্ঠিত হবে, যেখানে রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশিত।
রোববার খামেনি, তার জামাতা ও মেয়েসহ চারজনের জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী। গতকাল তেহরানে দুই দিন সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর আজ কোমে শোক র্যালি হবে। র্যালি পায়াম্বার-এ আজম বুলেভার্ড থেকে হযরত মাসুমেহের মাজারের দিকে যাবে, যা ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক ও তুরস্কসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইতোমধ্যে শ্রদ্ধা জানিয়েছেন।
আগামী ৯ জুলাই খামেনির ইচ্ছানুযায়ী মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে।