,

২৫ বছর নিখোঁজ থাকার পর কবর জিয়ারত করলেন ‘বুবি’র ১৩ স্বজন

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ৩:০৪ পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৫ বছর নিখোঁজ থাকার পর নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচিত মুখ বুবি বেগম ওরফে ওয়াহিদা বেগমের সন্ধান পেলেন স্বজনরা। তবে বহু প্রতীক্ষার পর তার কাছে পৌঁছাতে হলো কবরের সামনে দাঁড়িয়ে। রোববার (১২ জুলাই) বিকেলে স্টেশনসংলগ্ন নুরপুর কবরস্থানে ওয়াহিদার কবর জিয়ারত করেন পরিবারের সদস্যরা। বগুড়ার গাবতলী থেকে মাইক্রোবাসে করে আসা পরিবারের ১৩ সদস্যের মধ্যে ছিলেন তিন বাক্প্রতিবন্ধী ভাইবোনও।

পরিবারের সদস্যরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার ঘোন সাগাটিয়া গ্রামের বাসিন্দা ওয়াহিদা প্রায় আড়াই দশক আগে অভিমান করে বাড়ি ছেড়ে চলে যান। স্বামী ও একমাত্র সন্তানকে হারানোর পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। এরপর মেথিকান্দা রেলওয়ে স্টেশনই হয়ে ওঠে তার আশ্রয়স্থল। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ছিলেন পরিশ্রমী ও নিঃস্বার্থ এক নারী হিসেবে। কোনো বেতন ছাড়াই বছরের পর বছর স্টেশনের প্ল্যাটফর্ম ও শৌচাগার পরিষ্কার করতেন তিনি। স্থানীয় মানুষের দেওয়া সামান্য অর্থও তিনি জমিয়ে রাখতেন।

গত ৪ জুলাই রাতে কয়েকজন দুর্বৃত্ত তার কক্ষে ঢুকে টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিন দিন পর তার মৃত্যু হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে ওয়াহিদার পরিবারের সদস্যরা নরসিংদীতে ছুটে আসেন। তারা জানান, পরিবারের অনেক সদস্যই বাক্প্রতিবন্ধী হওয়ায় এবং দীর্ঘদিন কোনো সন্ধান না পাওয়ায় একসময় তারা আশা ছেড়ে দিয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর অন্তত তার কবর জিয়ারত করতে পারাটাই পরিবারের জন্য বড় পাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম

পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ

নিখোঁজের ২১দিনেও খোঁজ মেলেনি সিএএবি কর্মকর্তা জেলিনের

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পেল

১০

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, খোলামেলা মাহিরা খান

১১

সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায়

১২

রাকসু ভবনে হামলার জেরে রাবিতে উত্তেজনা, জিএসসহ আহত ২

১৩

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

১৪

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

১৫

কাবার চাবির দায়িত্ব যাঁর হাতে চিরকাল থাকার কথা বলেছিলেন নবীজি

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

১৭

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

পায়রা বন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পে পরামর্শক খরচ ২৭ কোটি, প্রশ্ন কমিশনের

১৯

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: তদন্তে দুদক, ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু

২০
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ