,

দীর্ঘ ১৫ বছর পর ‘দিদি নাম্বার ওয়ান’ ছাড়ছেন রচনা ব্যানার্জি, আসছেন স্বস্তিকা মুখার্জি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর সঞ্চালক হিসেবে আর দেখা যাবে না রচনা ব্যানার্জিকে। প্রায় দেড় দশক ধরে অনুষ্ঠানটির মুখ হয়ে থাকা এই তারকার পরিবর্তে নতুন সিজনে দায়িত্ব নিচ্ছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ইতিমধ্যে নতুন সিজনের প্রমো প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ, যেখানে সঞ্চালক ছাড়াও অনুষ্ঠানের ফরম্যাট ও সম্প্রচারের সময়ে বড় পরিবর্তনের আভাস মিলেছে।

এতদিন চারজন প্রতিযোগীকে নিয়ে খেলা অনুষ্ঠিত হলেও নতুন মৌসুমে একসঙ্গে অংশ নেবেন ১০ জন প্রতিযোগী। পাশাপাশি খেলার ধরন ও উপস্থাপনায় আনা হয়েছে নতুনত্ব। সম্প্রচারের সময়ও বদলাচ্ছে – বিকেলের পরিবর্তে নতুন সিজন থেকে অনুষ্ঠানটি পশ্চিমবঙ্গের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে সম্প্রচার হবে। আগামী ২৯ জুন প্রচারিত হবে নতুন অধ্যায়ের প্রথম পর্ব।

অনুষ্ঠান থেকে সরে যাওয়ার বিষয়ে রচনা ব্যানার্জি জানিয়েছেন, কাজের ব্যস্ততা একটি কারণ হলেও এটি মূলত চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। ওরা এই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের ওপরে তো আমি কিছু বলতে পারি না।’

তবে নতুন আয়োজনে সফল হওয়াটা সহজ হবে না বলেও মনে করেন তিনি। রচনার ভাষায়, ‘এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা ব্যানার্জির বিকল্প কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। এই শো আজ যে জায়গায় রয়েছে, সেখানে পৌঁছাতে আমারও অবদান রয়েছে।’

নতুন সঞ্চালক স্বস্তিকা মুখার্জিকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন রচনা। তিনি বলেন, ‘স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী। বহু দিনের সম্পর্ক আমাদের। নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। অনেক শুভেচ্ছা রইল। আশা করি, দর্শকও তাকে ভালোভাবে গ্রহণ করবেন।’

উল্লেখ্য, ২০১০ সালে জি বাংলার পর্দায় যাত্রা শুরু করেছিল ‘দিদি নাম্বার ওয়ান’। নারীকেন্দ্রিক এই গেম শো পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম

পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ

নিখোঁজের ২১দিনেও খোঁজ মেলেনি সিএএবি কর্মকর্তা জেলিনের

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পেল

১০

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, খোলামেলা মাহিরা খান

১১

সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায়

১২

রাকসু ভবনে হামলার জেরে রাবিতে উত্তেজনা, জিএসসহ আহত ২

১৩

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

১৪

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

১৫

কাবার চাবির দায়িত্ব যাঁর হাতে চিরকাল থাকার কথা বলেছিলেন নবীজি

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

১৭

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

পায়রা বন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পে পরামর্শক খরচ ২৭ কোটি, প্রশ্ন কমিশনের

১৯

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: তদন্তে দুদক, ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু

২০
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ