,

ঘুষের প্রস্তাব নিয়ে এমপি আমির হামজার বিরুদ্ধে দুদকে অভিযোগ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। জনসমক্ষে প্রদত্ত বক্তব্যে ঘুষ প্রদানের প্রস্তাব সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক তাকে জিজ্ঞাসাবাদের আবেদনটি করেছেন কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান।

সোমবার (২২ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এসে এই আবেদন দাখিল করেন হৃদয় হাসান। এর আগে একই ঘটনায় ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবদাতাদের নাম প্রকাশে সংসদ সদস্য আমির হামজাকে আইনি নোটিশও পাঠিয়েছিলেন তিনি।

দুদকে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, কতিপয় ব্যক্তি কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ রাখার বিনিময়ে এমপি আমির হামজাকে ৫০ কোটি টাকা ঘুষ প্রদানের প্রস্তাব প্রদান একটি গুরুতর দুর্নীতিমূলক অপরাধ, যা রাষ্ট্র ও জনস্বার্থের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত। কিন্তু, সংসদ সদস্য আমির হামজার উক্ত বক্তব্যে সংশ্লিষ্ট ঘুষ প্রস্তাবদাতাদের পরিচয়, সময়, স্থান, পদ্ধতি বা অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করা হয়নি এবং বিষয়টি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তও হয়নি।

ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসম্মুখে প্রকাশের দাবিতে গত ১ এপ্রিল তাঁকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবুও সংসদ সদস্য সেই ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করেননি কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আবেদন করেননি।

আমির হামজার দেয়া বক্তব্যের সত্যতা নিশ্চিতে অনুসন্ধান পরিচালনার দাবি করা হয়েছে আবেদনে। সেই সাথে প্রয়োজনে তাঁকে দুদকে উপস্থিত হয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করাও দাবি করা হয়। আইনি নোটিশ দিয়েও কোনো উত্তর না পেয়ে দুদকে এসে আবেদন করার কথা জানিয়েছেন কুষ্টিয়ার ছাত্রদল নেতা হৃদয় হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর

ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ

কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম

পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ

নিখোঁজের ২১দিনেও খোঁজ মেলেনি সিএএবি কর্মকর্তা জেলিনের

শর্ত সাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পেল

১০

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই, খোলামেলা মাহিরা খান

১১

সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায়

১২

রাকসু ভবনে হামলার জেরে রাবিতে উত্তেজনা, জিএসসহ আহত ২

১৩

চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

১৪

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

১৫

কাবার চাবির দায়িত্ব যাঁর হাতে চিরকাল থাকার কথা বলেছিলেন নবীজি

১৬

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

১৭

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৮

পায়রা বন্দরের ডিজিটালাইজেশন প্রকল্পে পরামর্শক খরচ ২৭ কোটি, প্রশ্ন কমিশনের

১৯

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি: তদন্তে দুদক, ফেঁসে যাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি চুপ্পু

২০
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধানমন্ত্রীর ভারত সীমান্তে ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের সন্ধান, তদন্তের দাবিতে হাইকোর্টে রিট ৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম পালিয়ে যাবে বলে যে ফিরে আসে না: হাসনাত আব্দুল্লাহ