
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে নকআউট পর্ব। রোববার দিবাগত রাতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে দুই দলের আগের একমাত্র মুখোমুখি লড়াইয়ে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা ২-০ গোলে জয় পেয়েছিল। কানাডা এখনো আফ্রিকান কোনো দলের বিপক্ষে জয় পায়নি।
নকআউট পর্বে যে দল ভালো ফর্ম ধরে রাখতে পারবে এবং চাপ সামলাতে পারবে, তারাই শেষ ষোলোয় জায়গা করে নেবে।